ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

নিখোঁজ পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন বাহিনী, উভয়পক্ষের তুমুল সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এবার ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ১৫ই এর দ্বিতীয় ক্রুকে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই আছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হলেও তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে বলে জানান কর্মকর্তারা।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেহদাস্তে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের কাছেই শুক্রবার মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইরান। শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধার করেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

নিখোঁজ পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন বাহিনী, উভয়পক্ষের তুমুল সংঘর্ষ

আপডেট সময় ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬