ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

খামেনির শেষবিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, কবর প্রস্তুত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০৩১ বার পড়া হয়েছে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠানের আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্ট গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়েল্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজধানী তেহরান থেকে নাম গোপন রাখা এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন, এটি ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার লেখা একটি গোপন চিঠি। ‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

প্রতিবেদনে বলা হয়, চিঠিতে বিশাল জনসমাগমের কারণে সম্ভাব্য প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ইউনিট গঠনের পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুতের কথাও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।

তেহরান পৌরসভার এক কর্মী নতুন কবর প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সম্ভাব্য প্রাণহানির সংখ্যা সম্পর্কে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফনের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

খামেনির শেষবিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, কবর প্রস্তুত

আপডেট সময় ১০:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬