ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প ১ মাসের মধ্যে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত হবেন: শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে মারা গেল ৬ বাংলাদেশি

মানুষকে হ*ত্যা করা যায়, আদর্শকে নয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা লিখেছে, “মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়।”

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান চলাকালে তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে হত্যা করতে পারতেন। তবে এতে ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনা নষ্ট হতে পারত বলেই তিনি এমন সিদ্ধান্ত নেননি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তার ধারণা ছিল ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে। তাই তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ দেখে তিনি বিস্মিত হয়েছেন।

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে দেওয়া পোস্টে লিখেছে,

“মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।”

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্পের মন্তব্যকে শুধু প্রত্যাখ্যানই করেনি তেহরান, বরং তার রাজনৈতিক ও নৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেছে ইরানি কূটনৈতিক মিশন।

এদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে বিদায় জানাতে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি পালন করছে ইরান। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথি, ইরান সরকারের শীর্ষ কর্মকর্তা এবং দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা

মানুষকে হ*ত্যা করা যায়, আদর্শকে নয়

আপডেট সময় ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬