ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক নবম পে স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া বিদ্যালয়ে ‘আজ কেন মন উদাসী’ গানে শিক্ষিকার রিলস, তদন্তে কমিটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি সামর্থ্যের অভাবে রোনালদোর নাম-জার্সি নম্বর হাতে লিখেছিলেন দিয়োমান্দে, তিনিই যাচ্ছেন রিয়ালে জাতিসংঘে হঠাৎ মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, তীব্র বাকযুদ্ধ মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর এবার পালটা হামলা বন্ধের ঘোষণা দিলো ইরান

ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই মৌনিকে নিয়ে নতুন অপবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, মৌনি রায়কে বেশির ভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমি চন্দোক এ মন্তব্য করেন। এরপর থেকেই বলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা।

সাক্ষাৎকারে সিমি দাবি করেন, বলিউড তারকাদের কর্মকাণ্ড সম্পর্কে তিনি নিয়মিত খোঁজখবর রাখেন। তার ভাষ্য, আজ পর্যন্ত মৌনি রায়ের এমন কোনো ভিডিও তিনি দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মৌনিকে প্রায় সব সময়ই নেশার ঘোরে দেখা যায়।

তবে সিমি চন্দোকের এই মন্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। মৌনি রায়ও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, এর আগেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও নিয়ে মৌনি রায়কে ঘিরে একই ধরনের আলোচনা হয়েছিল।

বিশেষ করে ২০২৫ সালের শুরুর দিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্বামী সূরজ নাম্বিয়ার ও অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পরে সূরজ তাকে উঠিয়ে গাড়িতে বসান। সেই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করেছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

তবে ওই ঘটনার পরও মৌনি রায় কিংবা তার স্বামী সূরজ নাম্বিয়ার—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। ফলে বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে, তার বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দাবি-দাওয়ার ওপর ভিত্তি করে।

উল্লেখ্য, এর আগেও বলিউডের বিভিন্ন তারকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন সিমি চন্দোক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই মৌনিকে নিয়ে নতুন অপবাদ

আপডেট সময় ১০:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬