ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি: মমতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে এবার গণআন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার পুরো পশ্চিমবঙ্গকে ‘মেগা কারাগারে’ পরিণত করেছে। তার দাবি, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভা ও জেলা পরিষদের নিয়ন্ত্রণও জোর করে নেওয়া হচ্ছে।

মমতার অভিযোগ, পুলিশকে ব্যবহার করে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সীমানা পুনর্নির্ধারণ ও জনশুমারির কাজ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিচারব্যবস্থার প্রতি হতাশা প্রকাশ করে মমতা বলেন, সংসদ ও আদালত থেকে ন্যায়বিচার না পাওয়ায় এখন গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র পথ। তিনি নিজের দলের ব্যাংক হিসাব স্থগিতের প্রসঙ্গ তুলে বিজেপি ও আরএসএসের তহবিলেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত তরুণদের প্রতিও সংহতি জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, প্রতিবাদকারীদের ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে দমন করা হচ্ছে। তরুণদের ভয় না পেয়ে সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

মমতা আরও বলেন, পদ হারানোর ভয় তার নেই। বাধা যতই আসুক, শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যাবেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ

পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি: মমতা

আপডেট সময় ০১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬