ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটি। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ দাবি জানান। তিনি বলেন, “নুরুল হক নুরের ওপর হামলায় বিভিন্ন বাহিনীর সদস্যরা জড়িত ছিল। যারা এই হামলা চালিয়েছে তারা আওয়ামী দোসর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ দায় এড়াতে পারবে না।”

তিনি আরও বলেন, হামলা তদন্তে গঠিত কমিটিকে গণঅধিকার পরিষদ স্বাগত জানালেও দোষীদের বিচারের ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, “বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখন ক্লোজড চ্যাপ্টার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে। নুরের ওপর কারা হামলা করেছে তা পুরো জাতি দেখেছে। দ্রুত বিচার না হলে সব দল মিলে আন্দোলন শুরু হবে।”

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, “যারা নুরুল হক নুরের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা নির্বাচনে জনগণের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫