তিব্বতের পূর্ব পাশে মাউন্ট এভারেস্ট এলাকায় তীব্র তুষারঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে প্রায় ১ হাজার পর্যটক ও অভিযাত্রী সেখানে আটকা পড়েছেন।
রবিবার (৫ অক্টোবর) স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারদল অঞ্চলটির প্রবেশপথ পরিষ্কার করার কাজ শুরু করেছেন।
জিমু নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত এই এলাকায় প্রবেশপথ খোলার জন্য শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই পাহাড়ে থাকা কিছু পর্যটককে নিরাপদে নামানো হয়েছে।