ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও ‘আইএসআই’য়ের কথা বলছে? লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী ধর্মান্তর ঠেকাতে কঠোর আইন করছে পশ্চিমবঙ্গ, জমি কেনাবেচাতেও বিধিনিষেধ পদত্যাগ করছেন মির্জা ফখরুল রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি ঢাকা-দিল্লি সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের স্পষ্ট অবস্থান চান বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড আইনি বাতিল করল লেবানন

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

রবিবার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজারের আল-বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় তারেক রহমান বলেন,
“অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষিকা। নিজ মেধা, দক্ষতা ও আদর্শ দিয়ে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন—যারা আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। একই সঙ্গে তিনি ছিলেন একজন আদর্শ মা, যিনি তার সন্তানদের নৈতিকতা, শিক্ষা ও মূল্যবোধে গড়ে তুলেছেন। মাহমুদা বেগম ছিলেন একজন মহিয়সী নারী, যিনি সবার নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।”

তারেক রহমান শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট সময় ১১:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫