১০ মহররম, বা আশুরা, ইসলামি বর্ষপঞ্জীর অন্যতম পবিত্র দিন। এই দিনে ইসলামী ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে।
অন্তত কয়েকটি প্রধান ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। আশুরার দিন আল্লাহ্ পাক আদম (আ.) কে সৃষ্টি করেন। একই দিনে আদম (আ.) কে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয় এবং আরাফাতের ময়দানে হাওয়া (আ.) সহ তার ভুলত্রুটি ক্ষমা করা হয়। এছাড়া, নবী নুহ (আ.) এর নৌকা বন্যায় ভেসে ওঠার দিনও আশুরার সঙ্গে সংযুক্ত।
ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ হলো, এই দিন মুসা (আ.) মিশরের শাসক ফেরাওনের হাত থেকে মুক্তি লাভ করেন। ইসলামের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ (সা.) মহররম মাসের এই দিনে রোজা পালন করতেন এবং অন্যানকে এদিন রোজা রাখার নির্দেশ দিতেন।
সবচেয়ে উল্লেখযোগ্য ও শোকাবহ ঘটনা হলো করবালার যুদ্ধে ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথীদের শাহাদাত। ৬১ হিজরিতে এদিন ইমাম হোসেন (রা.) সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, যা আজও মুসলিম উম্মাহর জন্য ধৈর্য, ন্যায়বিচার ও ঐক্যের প্রতীক।

ডেস্ক রিপোর্ট 
























