ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

জোড়া দুর্যোগে কাঁপছে যুক্তরাষ্ট্র: পশ্চিমে দাবানল, দক্ষিণে আকস্মিক বন্যা ও ভূমিধস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র একসঙ্গে ভয়াবহ দুই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে—একদিকে পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে বিশাল দাবানল, অন্যদিকে দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। ইতোমধ্যেই প্রাণহানির খবরও আসতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সসহ একাধিক সূত্র।

প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে গত ২ জুলাই থেকে ছড়িয়ে পড়া ‘মাদ্রে ফায়ার’ দাবানল ইতোমধ্যে ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়িয়ে ফেলেছে। এটি চলতি বছরে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৬০০’র বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তবে শত শত বাড়ি এখনও আগুনের হুমকির মুখে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম জানিয়েছেন, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৫টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবার শীত ও বসন্ত ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক, ফলে ঝুঁকি বেড়েছে বহুগুণ।

জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়েইন বলেন, “আগাছা ও গাছপালা ইতোমধ্যেই শুকিয়ে যাওয়ায় সামান্য একটি আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে। সামনের গ্রীষ্মে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।”

অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা। বিশেষ করে গুয়াদালুপে নদীর দুই তীরে নদীর পানি বেড়ে যাওয়ায় অনেক এলাকা প্লাবিত হয়েছে। ইতোমধ্যেই নিচু অঞ্চলে পানি ঢুকে পড়েছে এবং বেশ কয়েকটি রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সেনা ও রেসকিউ টিম মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

জোড়া দুর্যোগে কাঁপছে যুক্তরাষ্ট্র: পশ্চিমে দাবানল, দক্ষিণে আকস্মিক বন্যা ও ভূমিধস

আপডেট সময় ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫