কাশ্মীরের পেহেলগাম এলাকায় পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত ‘অপারেশন সিন্দুর’ চলাকালে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখায় (এলওসি) চলমান অভিযানে ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এত বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও ভারতীয় কর্তৃপক্ষ তা প্রকাশ্যে স্বীকার করছে না। ফলে দেশটির সামরিক ও রাজনৈতিক মহলে অভ্যন্তরীণ চাপ বেড়েছে। সেনাবাহিনীর ওপর ক্ষোভ ও প্রশ্ন উঠছে অব্যবস্থাপনা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে।
ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এলওসি-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা সত্য হলেও হতাহতের সংখ্যার ব্যাপারে নিরপেক্ষ উৎস থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।
বিস্তারিত আসছে…

