ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

এবার তীব্র বাজেট ঘাটতির কারণে জুলাই মাসের শেষের দিকে প্রায় ১০ হাজার রিজার্ভ সেনাকে (সংরক্ষিত বাহিনীর সদস্য) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। রোববার দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা সক্রিয় দায়িত্বে আছেন। এই সংখ্যা কমিয়ে প্রায় ৫০ হাজারে নামানো হতে পারে। এতে বোঝা যায়, সেনাবাহিনীর বাজেটের ওপর বড় ধরনের চাপ রয়েছে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, সামরিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ইসরাইলের সেনাবাহিনী বড় ধরনের অর্থসংকটে পড়েছে।

প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত এমন সময়ে আসছে যখন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে প্রতিরক্ষা বাজেট নিয়ে বড় ধরনের মতবিরোধ চলছে।

সেনাবাহিনী বলছে, তারা একাধিক আঞ্চলিক সংঘাতে জড়িত থাকায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ বাড়ানো দরকার। কিন্তু অর্থ মন্ত্রণালয় মনে করছে, এতে সরকারের বাজেট ঘাটতি আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত দুই পক্ষ একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে। সে অনুযায়ী সেনাবাহিনীকে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। শর্ত হলো, রিজার্ভ সেনার ওপর নির্ভরতা কমাতে হবে এবং সামরিক পরিচালন ব্যয়ও কমাতে হবে। সূত্র: আনাদোলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের

আপডেট সময় ১০:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬