ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে উপসাগরীয় দেশগুলোও নিরাপদ থাকবে না: ইরান সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর দিনটিকে ‘জাতীয় দিবস’ ঘোষণা আর্জেন্টিনার মানবতাবিরোধী অপরাধে এবার আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল হাসিনা ফিরলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে: রিজভী ওখানে যা চলছে, তা অমানবিক: সাকিবের বাড়িতে হামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী ঘেরাও করে সাক্ষাৎ মিলল না কারো, সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন রাশিয়ার

নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং ধর্মীয় নেতাদেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলা সম্ভব হলে ডায়াবেটিসসহ অসংক্রামক নানা রোগের ঝুঁকি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে।

তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ জাতি গঠনে সরকার ও সমাজের সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬