ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

ওখানে যা চলছে, তা অমানবিক: সাকিবের বাড়িতে হামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবারের (৫ আগস্ট) ওই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ সরব হয়েছেন। বুধবার ভারতের দিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যোগ দেন সাকিব। এরপরই তার মাগুরার বাড়িতে কে বা কারা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিলীপ ঘোষকে এ বিষয়ে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভাল কিছু আশা করা যায়না। আশা করব ওখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।

এ ছাড়া বাংলাদেশে কোনোরকম উত্তেজনা শুরু হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেনজির নাম করে একই জিনিস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে মদত পেয়ে দেশ অশান্ত করার চেষ্টা হয়েছে। তারা জানেন না ভারতের সমাজ অনেক স্থিতধী। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রেরণা পেয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ওখানে যা চলছে, তা অমানবিক: সাকিবের বাড়িতে হামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী

আপডেট সময় ০৪:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬