ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কমাও, নইলে হামলা: ইরান ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন আ.লীগের প্রবীণ নেতা যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী সুখবর পেলেন বিএনপির ৬ নেতা ১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী র‍্যাবের বদলে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে র’ক্তা’ক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি? অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পাবজি-ফ্রি ফায়ারের দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, শিশু আইনে ২ জনের সাজা

চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে র’ক্তা’ক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় এক গণসমাবেশে উপজেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় প্রশাসনের ভূমিকা সবার জানা। তার অভিযোগ, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পরিবর্তনের সূচনা হলেও স্থানীয় প্রশাসন এখনো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি এবং প্রশাসনের ভেতরে দলীয় প্রভাব রয়ে গেছে।

জুবাইরুল আলম মানিক আরও অভিযোগ করেন, টিসিবি ও ওএমএসের মতো সরকারি সহায়তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে প্রভাবশালীদের মধ্যে বণ্টন করা হচ্ছে। পাশাপাশি সরকারি চাকরি ও বিভিন্ন সেবায় রাজনৈতিক সুপারিশের সংস্কৃতিরও সমালোচনা করেন তিনি।

বক্তব্যে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিরপেক্ষ না থেকে রাজনৈতিক পক্ষের মতো আচরণ করেছিল। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বর্তমান প্রশাসনের কেউ যদি আবার দলীয়করণের পথে হাঁটে, তাহলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

তবে পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জুবাইরুল আলম মানিক বলেন, তার মন্তব্য প্রশাসনের দলীয়করণ নিয়ে ছিল। আন্দোলনের সময় সেই দলীয়করণের কারণেই বিক্ষুব্ধ ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ওই সমাবেশে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ

চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে র’ক্তা’ক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬