ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সংগঠিত অপরাধ দমনে ব্যাপক আইনগত সংস্কারের উদ্যোগ নিয়েছে চিলি সরকার। এ লক্ষ্যে কংগ্রেসে একাধিক নতুন বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট কাস্ত বলেন, প্রস্তাবিত আইনগুলো কার্যকর হলে চিলিতে সংগঠিত অপরাধ মোকাবিলার কৌশল ও আইনগত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি জানান, বর্তমানে ৩০টিরও বেশি বিল কংগ্রেসে বিবেচনাধীন রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিল জমা দেওয়া হবে।

এছাড়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে সংবিধান সংশোধনের প্রস্তাবও আনার ঘোষণা দেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে হত্যা, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা বেড়েছে। সরকারের দাবি, ভেনেজুয়েলাভিত্তিক অপরাধী চক্র ত্রেন দে আরাগুয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক এ পরিস্থিতির জন্য দায়ী। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও লাতিন আমেরিকার তুলনামূলক নিরাপদ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হয় চিলি।

চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়া কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট কাস্ত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অপরাধ ও অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছেন। তবে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দায়িত্ব গ্রহণের মাত্র ৬৯ দিনের মাথায় তিনি দেশের প্রথম নিরাপত্তামন্ত্রীকে অপসারণ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যার হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৪, যা এক দশক আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

সূত্র: এএফপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ

আপডেট সময় ০৬:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬