ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কমাও, নইলে হামলা: ইরান ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন আ.লীগের প্রবীণ নেতা যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী সুখবর পেলেন বিএনপির ৬ নেতা ১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী র‍্যাবের বদলে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে র’ক্তা’ক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি? অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পাবজি-ফ্রি ফায়ারের দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, শিশু আইনে ২ জনের সাজা

সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নড়াইলে বিএনপির বহিষ্কৃত ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগে নড়াইল সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

তবে তাদের আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিএনপি বলছে, এ সিদ্ধান্ত দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধ দমনে সংস্কার পরিকল্পনা ঘোষণা করলো যে দেশ

সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

আপডেট সময় ০৫:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬