ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

ক্ষেপণাস্ত্র সংকটে পেন্টাগন প্রধানের কৈফিয়ত চাইলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত হয়ে পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ঘাটতিকে দায়ী করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে দ্য ওয়াশিংটন পোস্ট

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি কেন কাটানো যায়নি, সে বিষয়ে হেগসেথের কাছে জবাব চান। প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্র সংকটের কারণেই ইরানের বিরুদ্ধে বড় পরিসরে অতিরিক্ত বিমান হামলা চালানো থেকে বিরত থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

ওয়াশিংটন পোস্টের দাবি, বৈঠকে হেগসেথ নিজের অবস্থান ব্যাখ্যা করে উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে মজুত পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে যথাযথভাবে অবহিত না করার জন্য দায়ী করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন উৎপাদন চুক্তি হলেও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।

তবে এ প্রতিবেদন পুরোপুরি নাকচ করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট একে ‘শতভাগ ভুয়া খবর’ বলে দাবি করেছেন। আর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্টকে কোনোভাবেই বিভ্রান্ত করেননি এবং তার প্রতি ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র সংকটে পেন্টাগন প্রধানের কৈফিয়ত চাইলেন ট্রাম্প

আপডেট সময় ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬