ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

হরমুজে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল বা বাধ্যতামূলক ফি আরোপ না করার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিশ্বের শীর্ষ আটটি শিপিং সংস্থা। তাদের দাবি, এমন সিদ্ধান্ত কার্যকর হলে তা আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও প্রচলিত রীতিনীতির পরিপন্থী হবে এবং বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের কাছে পাঠানো চিঠিতে শিপিং সংস্থাগুলো হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরোধিতা করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।

চিঠিতে বলা হয়, প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য বাধ্যতামূলক চার্জ বা সেবা ফি আরোপ আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। এতে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে।

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বিশ্বের প্রভাবশালী শিপিং সংস্থাগুলোর এই যৌথ অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

হরমুজে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি

আপডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬