ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নাস্তানাবুদ ইসরায়েল, হারাল ২ সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এবার দক্ষিণ লেবাননে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, অঞ্চলটিতে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি হামলায় এক লেবানিজ সেনা নিহতের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। আইডিএফের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তৎপরতা চালানোর পর ওই হামলা চালানো হয়। তবে হিজবুল্লাহর শক্ত প্রতিরোধে দুই সেনা হারায় ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তিবনিন শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। সীমান্তে সংঘাত কমানোর উদ্দেশে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সম্মত হওয়ার পর রোমে সর্বশেষ দফা আলোচনার সময়েই এই সহিংসতার ঘটনা ঘটল।

তবে ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ লেবাননে তারা একটি নিরাপত্তা অঞ্চল বজায় রাখবে। ইরানসমর্থিত হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় এই ব্যবস্থা প্রয়োজন বলে দাবি করছে তেল আবিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নাস্তানাবুদ ইসরায়েল, হারাল ২ সেনা

আপডেট সময় ০৩:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬