ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

রোমে লেবানন-ইসরাইল চূড়ান্ত বৈঠক, নজরে যুদ্ধবিরতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে চলছে লেবানন ও ইসরাইলের মধ্যে সপ্তম দফার আলোচনার শেষ দিন। যুদ্ধবিরতি কার্যকর করা এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করাই এবারের বৈঠকের মূল লক্ষ্য।

লেবাননের একটি সরকারি সূত্র জানিয়েছে, আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের রূপরেখা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সীমান্ত এলাকায় লেবানন সেনাবাহিনীর উপস্থিতি ও সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া এই সংলাপের প্রথম পাঁচ দফা অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। আর দ্বিতীয়বারের মতো এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজক হয়েছে ইতালির রাজধানী রোম।

তবে আলোচনা চললেও মাঠের পরিস্থিতি এখনো উত্তপ্ত। লেবাননের অভিযোগ, বৈরুত ও টায়ারের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দক্ষিণ লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিব একটি রূপরেখা চুক্তিতে সই করে। সেই চুক্তি অনুযায়ী, লেবাননের অধিকৃত অঞ্চল থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে চলমান ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে রোমের এই বৈঠক সংঘাত কমিয়ে স্থায়ী সমাধানের পথে অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করবে কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

রোমে লেবানন-ইসরাইল চূড়ান্ত বৈঠক, নজরে যুদ্ধবিরতি

আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬