ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আটক হয়ে মুচলেকায় মুক্তি, ফের মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা ‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বার্সেলোনার চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে না পাকিস্তান: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে অপহরণ ও পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’: এমপি হানজালা

মোসাদের ২১ গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ২১ জন কথিত গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, তারা ইরানের সামরিক বাহিনী সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাচ্ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘ভাড়াটে এজেন্ট’ হিসেবে কাজ করছিলেন। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলার দাবি করার পর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে মাত্র দুটি জাহাজ, যেখানে আগের দিন ছিল আটটি। একই সময়ে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচল করেছে মাত্র একটি জাহাজ, আগের দিন যা ছিল ২০টি।

বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

মোসাদের ২১ গুপ্তচর গ্রেপ্তারের দাবি ইরানের

আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬