আফ্রিকার দেশ এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাজা মসোয়াতি ১৫ স্ত্রী ও বিপুল সংখ্যক সঙ্গী-সহচর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাচ্ছেন।

গত জুলাইয়ে প্রথম প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে ব্যক্তিগত বিমান থেকে নামছেন রাজা মসোয়াতি, আর তার পেছনে সারিবদ্ধভাবে হাঁটছেন অভিজাত পোশাক পরা নারীরা।

ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, “১৫ স্ত্রী ও ১০০ জন কর্মচারীসহ আবুধাবিতে পৌঁছেছেন সোয়াজিল্যান্ডের রাজা।” উল্লেখ্য, মসোয়াতির পিতা রাজা সোবুজা দ্বিতীয়র ছিল ১২৫ স্ত্রী—যা আফ্রিকার রাজপরিবারগুলোর মধ্যে অন্যতম বিস্ময়কর রেকর্ড হিসেবে পরিচিত।