ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৪ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৩৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক বণ্টন অনুযায়ী, বরিশাল ১৩৪ জন, চট্টগ্রাম ১০৩ জন, ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি ১৭১ জন, খুলনা ৫৫ জন, ময়মনসিংহ ৬৬ জন, রাজশাহী ৭৯ জন, রংপুর ৩৩ জন এবং সিলেট ৫ জন।

একই সময়ে সারাদেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭৬,০২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩,২১,১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৪ জন

আপডেট সময় ১০:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫