ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে কলম্বিয়ার গেরিলারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটিতে অবস্থান করা সন্দেহভাজন গেরিলা কমান্ডাররা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র। মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়।

এএফপির খবরে বলা হয়, কারাকাসে মার্কিন বাহিনীর অভিযানের ফলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই কলম্বিয়া সন্দেহ করে আসছে, সীমান্তবর্তী এলাকায় কোকেন পাচারের রুট নিয়ন্ত্রণকারী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বিলুপ্ত ফার্ক গেরিলা গোষ্ঠীর কয়েকজন শীর্ষ নেতা ভেনেজুয়েলায় আশ্রয় নিয়ে আসছিলেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মাদুরো সরকারের সময় ভেনেজুয়েলার অভ্যন্তরে ইএলএনের একাধিক ঘাঁটি কার্যত সহনীয় অবস্থায় ছিল, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে তৎকালীন প্রশাসন। কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানান, ওয়াশিংটনের সপ্তাহান্তের হামলার পর গেরিলা নেতারা সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়া যাচ্ছে।

এদিকে বোগোটার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, মাদুরোর পতনের পর সীমান্ত এলাকায় গেরিলা নেতাদের সক্রিয়তা কলম্বিয়ার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে সম্ভাব্য হামলার আশঙ্কায় দুই হাজার ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এএফপির সাংবাদিকদের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সীমান্তবর্তী শহর কুকুটায় কলম্বিয়ান সেনাদের বাড়তি টহল ও শক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে কলম্বিয়ার গেরিলারা

আপডেট সময় ১২:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬