ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী

বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধের জোরালো দাবি তুলেছিল ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তারই জেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বিসিসিআই। এনিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে পরস্পরবিরোধী মন্তব্য। এই যেমন জনতা দলের (ইউনাইটেড) শীর্ষ নেতা কেসি ত্যাগি বিসিসিআইকে এমন সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে বললেন।

ত্যাগি জোর দিয়ে বললেন, খেলাধুলায় রাজনৈতিক উত্তেজনার প্রভাব থাকা উচিত নয়। যদিও বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন তিনি। এই নেতা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সনাতন ধর্মের লিটন দাসকে নিযুক্ত করার উদাহরণ দিয়ে ভারতের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেছেন। ত্যাগি বলেন, ‘রাজনীতির সঙ্গে খেলাধুলার কোনো দেনদরবার নেই। কিন্তু ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে উদ্বেগজনক। সীমান্তে সন্ত্রাসের দায়ে অপরাধী পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কারণে ভারতীয় সমাজ ক্ষুব্ধ। এটা ক্রিকেটের চেতনার ওপর প্রভাব ফেলছে।’

ত্যাগি আরও বলেন, জনগণের আবেগ বিসিসিআইর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কিন্তু খেলা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের ওপর রাজনীতির আধিপত্য থাকা উচিত নয়। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, খেলাধুলায় রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। যখন বাংলাদেশ একজন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে তাদের দলের অধিনায়ক করেছে, তখন এটা আমাদেরকে পুনরায় ভাবার সুযোগ দেয়।’

এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ শক্ত বার্তা দিয়েছে মনে করেন তিনি, ‘বাংলাদেশে বিভিন্ন ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং আইপিএল থেকে একজন বাংলাদেশি ক্রিকেটারকে সরিয়ে দিলো। কিন্তু বাংলাদেশ একজন সংখ্যালঘু হিন্দু ক্রিকেটারকে দলের অধিনায়ক করল।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা

বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম: ইউনাইটেড এর শীর্ষ নেতা কেসি ত্যাগি

আপডেট সময় ০১:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬