ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

পাকিস্তানের হামলার হুমকির পরও নীরব, মোদির পদত্যাগ দাবি মমতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এবার ভারত ভুয়া অভিযান চালালে পাল্টা কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গত শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ মন্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মোদির পদত্যাগও দাবি করেছেন।

সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতায় হামলা করার করার কথা বলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যে এসে কেন বললেন না যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মমতা প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কেন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি বলেন, ‘উনি চুপ করে বসে ছিলেন। তার কারণ কি কোনও ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাঁও ঘটনার আশঙ্কা রয়েছে কি?’

এসময় তদন্তের দাবি জানিয়ে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে এমন বক্তব্য কে বা কারা বলিয়েছেতা খতিয়ে দেখা দরকার। তিনি প্রশ্ন করেন, কেন এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। কলকাতায় হামলা করার মতো বক্তব্য ভারতীয় নাগরিক হিসেবে মেনে নেয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত রোববার পশ্চিমবঙ্গের কোচবিহারে এক নির্বাচনী প্রচারণা থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জবাবে মমতা বলেন, যদি কোথাও অনুপ্রবেশ ঘটে থাকে, তার দায় কেন্দ্রীয় সরকারের। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীরই আগে পদত্যাগ করা উচিত।

মমতার ভাষায়, ‘যদি কোনও অনুপ্রবেশকারী কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন।ভোটার তালিকা থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ যাওয়ার বিষয়েও মোদিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে তো আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। তবে প্রথমে তো আপনার পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

পাকিস্তানের হামলার হুমকির পরও নীরব, মোদির পদত্যাগ দাবি মমতার

আপডেট সময় ০১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬