ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সেপ্টেম্বরে জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ট্রলি ব্যাগে কুড়াল এনে শ্বশুরকে কুপিয়ে হত্যা করল জামাই বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আধ্যাত্মিক সাধনায় নেপালে গিয়ে নিখোঁজ ইউক্রেনীয় পরিবারের ৩ সদস্য আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভরতার কারণেই জ্বালানি সংকট : জোনায়েদ সাকি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে: সোহেল তাজ

বিদেশী নয়, নিজস্ব প্রযুক্তিতেই সামরিক শ্রেষ্ঠত্ব ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার আমদানিকৃত প্রযুক্তির ওপর নির্ভরশীল সামরিক ব্যবস্থার চেয়ে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী ও উন্নত বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বারতায় তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যারা আজ বিদেশি প্রযুক্তি বা অস্ত্রের ওপর নির্ভর করে নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব জাহির করতে চাইছে, তারা খুব শিগগিরই বুঝতে পারবে যে ইরানের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি অঞ্চলের যেকোনো সামরিক ব্যবস্থার চেয়েও অধিক সক্ষম ও আধুনিক।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের বরাতে জানা যায়, জেনারেল ইবনুর রেজা আরও বলেন, শত্রুপক্ষের সামরিক সক্ষমতা ক্রমশ কমে আসার নতুন নতুন লক্ষণ প্রতিদিনই স্পষ্ট হচ্ছে।

অন্যদিকে, নিজস্ব প্রতিরক্ষা শিল্পের ওপর ভিত্তি করে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে কড়া ও কার্যকর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরে জামায়াত এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

বিদেশী নয়, নিজস্ব প্রযুক্তিতেই সামরিক শ্রেষ্ঠত্ব ইরানের

আপডেট সময় ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬