ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।  এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরানকে এখন একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে দেখা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে অসাধারণ প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

কারিন নাইসল আরও বলেন, আন্তর্জাতিক সমীকরণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের এই নতুন অবস্থান ও ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারিন নাইসল এর আগেও মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেএমন দাবি করার কোনো ভিত্তি নেই। তার মতে, এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে বিজয় অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো অটুট রয়েছে। নাইসল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজয়ের কথা বললেও হরমুজ প্রণালী এখনও কার্যত অবরুদ্ধ রয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং অঞ্চলের দেশগুলোর রপ্তানি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, এসব বাস্তবতা প্রমাণ করে যে, ইরান শুধু সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষমই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে। সূত্র: পার্সটুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬