ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এর ফলে একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

মুখপাত্র আরও জানান, ইসরাইলি ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, “আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। গাজার প্রতি আমাদের সমর্থন থেকে আমরা কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।” তিনি আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।

তিনি আরও বলেন, “বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা।” ইয়াহিয়া সারি ইসরায়েলি বাহিনীর উদ্দেশে বলেন, “আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে; আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।” মুখপাত্র জোর দিয়ে বলেন, “গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

আপডেট সময় ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫