ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।

স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাতে গণমাধ্যমটি জানায়, সা’দা প্রদেশে হামলাটি চালানো হয়। এ সময়, সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এতে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

অপরদিকে ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েছে এর পরিধি।

উল্লেখ্য, সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল, ইয়েমেনে রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ (হুতি বিদ্রোহী) প্রতিরোধ আন্দোলনকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা।

তবে সৌদি নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। কিন্তু এতে নিহত হয় লক্ষ লক্ষ ইয়েমেনি। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায়

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের হামলা

আপডেট সময় ০৪:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫