রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দাবি করেছেন, চলতি বছরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। পুতিনের বক্তব্য, যুদ্ধক্ষেত্রে রাশিয়া কৌশলগতভাবে পুরো নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তাঁর ৭৩তম জন্মদিনে সেন্ট পিটার্সবার্গের কাছে উত্তর-পশ্চিম রাশিয়ায় অনুষ্ঠিত বৈঠকে পুতিন বলেন, “ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টরে পিছু হটছে। কিয়েভরাশিয়ার ভূখণ্ডের গভীরে আক্রমণ চেষ্টা করলেও তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর রাশিয়া প্রায় ৪,৯০০ বর্গ কিলোমিটার এলাকা এবং ২১২টি জনপদ মুক্ত করেছে। পুতিনের হিসাব অনুযায়ী, এটি ইউক্রেনের মোট ভূমির প্রায় ১ শতাংশ এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।