ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

বগুড়া-৭ এ নির্বাচনী উত্তাপ: জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এখন নির্বাচনী উত্তাপে সরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী শনিবার এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন।

শনিবার সকালে শহরের উল্কা মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা বাগবাড়ী, দুর্গাহাটা ও বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। হাজারো মোটরসাইকেলের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানান এবং দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেলে কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় গোলাম রব্বানী বলেন, “বাংলাদেশ কোনো মানুষের নয়, এটি আল্লাহর দেশ। এ দেশ চলবে আল্লাহর আইনে। আপনারা আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ইসলামপ্রেমী প্রার্থীকে ভোট দিন।”

তিনি আরও বলেন, “জুলুম-নির্যাতনে অতিষ্ঠ মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাঁড়িপাল্লা এবার বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”

এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর ও নির্বাচনী পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, “কলাকোপা থেকে কাগইল পর্যন্ত আট কিলোমিটারজুড়ে আজকের শোডাউন প্রমাণ করেছে, বগুড়া-৭ আসনের জনগণ ন্যায়ভিত্তিক ও সুশাসনের পক্ষে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

বগুড়া-৭ এ নির্বাচনী উত্তাপ: জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর নেতৃত্বে হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা

আপডেট সময় ০৭:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫