ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতের দলীয় কার্যালয় পুনরায় চালু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় দীর্ঘ ১৭ বছর পর পুনরায় দলীয় কার্যালয় চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোর্টবাজারে সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নবনির্মিত এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “জামায়াতে ইসলামী সবসময় ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন পর উখিয়ায় আমাদের সাংগঠনিক কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। জনগণের আস্থা ও ভালোবাসায় জামায়াত আবারো মাঠে শক্ত অবস্থানে ফিরবে।”

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, “এই কার্যালয় উখিয়ার ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের প্রতীক। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সমাজে ন্যায়, আদর্শ ও সততার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাব। উখিয়ায় জামায়াতের এই পুনর্জাগরণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, সাবেক শিবির সভাপতি আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতের দলীয় কার্যালয় পুনরায় চালু

আপডেট সময় ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫