ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন, উত্তরা কেন্দ্রিক রাজনীতিতে কাজের ইচ্ছা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮৬৫ বার পড়া হয়েছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগদান করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।

শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। এই দলের সাথে যুক্ত হয়ে তরুণদের নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে আমি এই সুযোগ কাজে লাগাতে চাই।”

স্নিগ্ধ আরও জানান, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই উত্তরায় শহীদ হয়েছেন। তাই আমি উত্তরা কেন্দ্রিক আসনে কাজ করার জন্য আগ্রহী।”

জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বলেন, “আগামী নির্বাচনে আমি আশা করি একটি ইতিবাচক ও প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে। মারামারি হানাহানি না হয়ে, সবাই সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনের উৎসবকে সামনে আনবে। দলের স্বার্থে প্রতিদ্বন্দ্বী হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন স্নিগ্ধ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন, উত্তরা কেন্দ্রিক রাজনীতিতে কাজের ইচ্ছা

আপডেট সময় ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫