ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি)–এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি দাবি করেছেন, গত মধ্য–জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের বেশ কয়েকটি কৌশলগত স্থাপনায় সফল হামলা চালায় ইরান। তার বক্তব্য অনুযায়ী, হাইফার বৃহত্তম তেল শোধনাগারে ইরান দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি স্থাপনায় আঘাত হেনে ৩৬ জনকে হত্যা করে।

নাইনি বলেন, ইরান দুর্বল—ইসরায়েলের এমন ধারণা ছিল সম্পূর্ণ ভুল। পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা এবং ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার পরও পাল্টা জবাব দিতে ইরান অক্ষম—ইসরায়েলের এই ধারণার ভিত্তিতেই যুদ্ধ শুরু হয়েছিল।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যেখানে বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এক সপ্তাহ পর জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও যুদ্ধে অংশ নেয়।

তবে ২৪ জুন ইরানের ধারাবাহিক প্রতিরোধের মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে বাধ্য হয় বলে দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র।

চীন ও রাশিয়ার সাহায্য না চাওয়ার বিষয়ে নাইনি বলেন, “সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে চুক্তি প্রয়োজন। যেহেতু চীন ও রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সামরিক জোট নেই, তাই সাহায্যের অনুরোধও করিনি।”

সূত্র: প্রেস টিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি করল ইরান

আপডেট সময় ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫