ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো অঞ্চলে সোমবার রাতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলীয় এলাকায় সুনামি দেখা দিয়েছে। স্থানীয় সময় রাত সোয়া ১১টার পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে—মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জেএমএ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামির আঘাত ইতোমধ্যেই অনুভূত হয়েছে এবং সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামি পৌঁছাতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি, এনএইচকে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

আপডেট সময় ১০:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫