ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

বাংলাদেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসর নিতে চান সাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

২০২৪ সালে শেষবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে জাতীয় দলে আর দেখা না মিললেও বাংলাদেশের হয়ে আবারও মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে অংশ নিয়ে সাবেক এই অধিনায়ক জানান, তাঁর চাওয়া—বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাট থেকে অবসর নেওয়া।

সাকিব বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও অবসর নেননি তিনি। তাঁর পরিকল্পনা—দেশে ফিরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই এক শেষ সিরিজ খেলবেন এবং এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। সাকিবের ভাষায়, ‘একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’

পডকাস্টে সাকিব নিজের ব্যক্তিগত জীবন, পরিকল্পনা, অতীত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি জানান, দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। গত বছর রাজনীতিতে যোগ দেওয়া সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি।

সাকিব জানান, তিনি দেশে ফিরতে চেয়েও পারেননি বারবার। তবুও তাঁর ইচ্ছা অটুট—দেশে ফিরবেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যাবেন। ক্রিকেটে অধ্যায়ের পুরোপুরি পরিসমাপ্তির পর রাজনীতিতেই আরও বেশি সময় দিতে চান বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসর নিতে চান সাকিব

আপডেট সময় ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫