ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, সর্বোচ্চ ভিত্তিমূল্য ফিজের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৫৪ বার পড়া হয়েছে

চলতি মাসের আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে রাখা হয়েছে। এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার। ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে।

এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন। সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের- ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এখনো তারা ৬ বিদেশিসহ ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে। বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে।

৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন বাকি ৫ বাংলাদেশি ক্রিকেটার। সাত জনের মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ৬০ ম্যাচ খেলেছেন তিনি।

একই দিন নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩৫ জন খেলোয়াড়কে, যেখানে শিরোনাম কেড়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এতে শ্রীলঙ্কান খেলোয়াড়রাও আছেন, যারা প্রাথমিক তালিকায় ছিলেন না। ডি ককের নাম যুক্ত করা হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে। এবারে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে নিয়েছিল ২ কোটি রুপিতে। মৌসুমটা ভালো কাটাতে না পারায় তাকে ছেড়ে দেয় সাবেক চ্যাম্পিয়নরা। এবার উইকেটকিপার-ব্যাটারদের জন্য নির্ধারিত তৃতীয় স্লটে আছেন ডি কক।

হঠাৎ ডি কককে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ অস্বাভাবিক নয়। সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে সরে এসে তিনি ২২ গজ মাতাচ্ছেন। ভারতের বিপক্ষে বিশাখাপত্তমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। নতুন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে আছেন। বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, নিলামের শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের নিয়ে- ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। তারপর আনক্যাপড খেলোয়াড়দের তোলা হবে নিলামে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, সর্বোচ্চ ভিত্তিমূল্য ফিজের

আপডেট সময় ১২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫