ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

১০ মিনিটে লেবাননের ১০০ স্থাপনায় ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত ২৫৪ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

এবার যুদ্ধবিরতির ঘোষণা হলেও লেবাননজুড়ে বুধবার (৯ এপ্রিল) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে ১০ মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় বুধবার হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি লেবাননে চালানো তাদের সর্ববৃহৎ হামলা বলে আইডিএফ নিশ্চিত করেছে। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮৩৭ জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় হতাহতের তথ্য নিশ্চিত করেছে।    দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, শান্তিপূর্ণ ও নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।  নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন জানালেও লেবাননকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

নেতানিয়াহুর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক অবস্থানে নিয়ে আসা যাতে দেশটি আর কোনোভাবেই পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

১০ মিনিটে লেবাননের ১০০ স্থাপনায় ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত ২৫৪ 

আপডেট সময় ১০:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬