ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান করেছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।

সোমবার ( ৯ জুন) শহরের আটগ্যারী, বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই ও সন্দেহ হলে তল্লাশি করছে সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

সেনাবাহিনী ও পুলিশ জানায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস-ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

স্থানীয় পথচারীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারীরা বলেন, ঠাকুরগাঁও শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়েছে। সেনাবাহিনী- পুলিশের এমন তৎপরতা থাকলে অপরাধ কমে আসবে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

আপডেট সময় ০৯:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫