ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ককরোচ’দের আন্দোলনকে সমর্থন করায় ভারতে গ্রেপ্তার ৩ মুসলিম তরুণ দেশের ৭৬.৫% টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, প্রথম বৈজ্ঞানিক গবেষণায় উদ্বেগ গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ইসরাইলকে লক্ষ্য করে রোববার রাত থেকে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলার ঘটনা।  সোমবার ইসরাইলের এক সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘গত রাতে ইরান ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি আরও জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আলাদাভাবে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে সোমবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা দক্ষিণপশ্চিম ইরানের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

 ইসরাইলি ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, ‘এই কমপ্লেক্সে এমন রাসায়নিক উপাদান উৎপাদন করা হয়, যা ইসরাইলের দিকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে।তিনি বলেন, ‘এই হামলা ও কমপ্লেক্সটির ক্ষয়ক্ষতি তাদের বিভিন্ন ধরণের অস্ত্র তৈরির সক্ষমতায় বিঘ্ন ঘটাবে।ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা চালিয়েছে।

ওই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধানের সঙ্গে দুই দফা কথা বলেছেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ দুবার সেন্টকম কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

এদিকে সোমবার ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে।  একই সঙ্গে জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরাইলের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলাপাল্টা হামলার ঘটনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ককরোচ’দের আন্দোলনকে সমর্থন করায় ভারতে গ্রেপ্তার ৩ মুসলিম তরুণ

ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আপডেট সময় ১১:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬