ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট? সোশ্যাল মিডিয়ায় আক্র’ম’ণা’ত্ম’ক বক্তব্য ব’ন্ধ করুন : জামায়াত আমির দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? ১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মান্না ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ নিহত ৪ মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাকরি পেলেন জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন। নিয়োগপত্র পাওয়া শহীদ পরিবারের সদস্যরা হলেন, শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী।

এ ছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও নিয়োগপত্র পেয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, এখানে উপস্থিত আপনারা কেউ জুলাইয়ের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন, আবার কারও আপনজন এই আন্দোলনে অংশ নিয়েছেন।

আপনাদের নিজেদের বা আপনজনদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ একটি মুক্ত পরিবেশে থাকতে পারছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আত্মত্যাগকারীদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। তাদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবংআমরা বিএনপি পরিবারেরসদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। এ সময় সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্না প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। চাকরির নিয়োগপত্র পেয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই

চাকরি পেলেন জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য

আপডেট সময় ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬