ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।  শনিবার (৮ আগস্ট) বার্তা আদানপ্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি ঠিক কখন বা কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। এমনকি তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে ৫০ বছর বয়সী মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর গত মার্চের শুরুর দিকে দেশটির নীতিনির্ধারণী সংস্থাঅ্যাসেম্বলি অব এক্সপার্টসসর্বসম্মতিক্রমে তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

আপডেট সময় ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬