ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং তার প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বলেন, তার বাবার ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এর ফলে বাইডেন বর্তমানে তীব্র ব্যথায় ভুগছেন এবং তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে।

তবে হান্টারের এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জো বাইডেনের মুখপাত্র।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার কয়েক মাস পর বাইডেন জানান, তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। তখনই তিনি জানিয়েছিলেন, ক্যানসার তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

পরবর্তীতে ওই বছরের অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানান, ক্যানসারের চিকিৎসায় তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। দায়িত্ব পালনের সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক হয়।

চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন বাইডেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে জো বাইডেনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

আপডেট সময় ১২:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬