ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: মোজতবা খামেনি আমার যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো: প্রতিমন্ত্রী ইশরাক সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের বৈঠক সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই, মনোনয়নের সিদ্ধান্ত দলের: মির্জা ফখরুল যুদ্ধ, বাস্তুচ্যুতি আর বাবাকে হারিয়েও ফিলিস্তিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা গাজার সাবা প্রতিবেশী দেশে চলবে ভারতীয় মুদ্রা ২০০ ও ৫০০ রুপির নোট অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল জাতীয় জরুরি সতর্কবার্তা, ঘটনা কি?

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের নতুন হামলার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে। এর কিছুক্ষণ পর কুয়েতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (১০ জুন) সকালে সলিড ফুয়েলের দূরপাল্লার মিসাইল দিয়ে জর্ডানের ঘাঁটিতে আঘাত হানে তারা। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা রয়েছে। এছাড়া সেখানে মার্কিনিদের অত্যাধুনিক এফ৩৫ যুদ্ধবিমানও আছে।

তবে জর্ডানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। অপরদিকে কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য হামলার কারণে সাইরেন বাজছে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার কথাও বলে তারা। বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর আকাশযান বা লক্ষ্যবস্তুসমূহকে প্রতিহত করছে।হামলার ব্যাপারে সরকারি নির্দেশনা মানতে এবং সরকারি তথ্যের ওপর সবাইকে নির্ভর করতেও আহ্বান জানিয়েছে তারা।

কুয়েত ও জর্ডানে হামলার আগে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটিতেও হামলা চালায় বিপ্লবী গার্ড। পারস্য উপসাগরের তীরে অবস্থিত বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ বাঁধে তখন বাহরাইনের রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও

আপডেট সময় ১০:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬