ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি, ‘এটারনিটি সি’ জাহাজের ছয় ক্রু আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

ইসরাইলি সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবির পর ইয়েমেনের হুতি গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ‘গুণগত সামরিক অভিযান’ চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ কথা জানান।

এদিকে, লোহিত সাগরে সাম্প্রতিক হামলায় হুতিদের দায় নিয়ে সমুদ্র নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রিসের মালিকানাধীন, লাইবেরিয়ার পতাকাবাহী এটারনিটি সি নামের একটি বাণিজ্যিক জাহাজে গেল সোমবার হামলা চালায় হুতিরা, এতে কমপক্ষে চার নাবিক নিহত হন এবং জাহাজটি পরদিন ডুবে যায়।

ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানায়, ওই জাহাজটিতে মোট ২৫ জন আরোহী ছিলেন। হামলার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে অন্তত ছয়জন হুতিদের হেফাজতে রয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে তাদের চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে আমাদের বাহিনী।”

এই হামলা ঘটে ম্যাজিক সিজ নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার একদিন পর। পর্যবেক্ষকরা বলছেন, একের পর এক হুতি হামলা লোহিত সাগরে বাণিজ্যিক নৌযান চলাচলের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতা বাড়ছে।

ইসরাইলে হুতিদের ব্যালিস্টিক হামলার প্রতিক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তেলআবিব। তবে ধারণা করা হচ্ছে, হামলাটি সাম্প্রতিক গাজা যুদ্ধ ও ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটেরই ধারাবাহিক প্রতিক্রিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি, ‘এটারনিটি সি’ জাহাজের ছয় ক্রু আটক

আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫