ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আর্জেন্টিনাকেই বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চান নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। শেষ আটের লড়াই চলছে, এরপর সেমিফাইনাল পেরিয়ে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

এমন সময়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে চলছে নানা আলোচনা ও ভবিষ্যদ্বাণী। সেই তালিকায় এবার যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তবে তার পছন্দের দল আর্জেন্টিনা—আর এর কারণ লিওনেল মেসি নন।

সম্প্রতি ‘দ্য মোজো পডকাস্ট’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি চান এবারের বিশ্বকাপের শিরোপা জিতুক আর্জেন্টিনা। উপস্থাপক যখন জানতে চান, এই সমর্থনের কারণ কি মেসি? জবাবে নেতানিয়াহু বলেন, “না, মেসির আগে মিলেই।”

এখানে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-এর কথাই উল্লেখ করেন। নেতানিয়াহুর ভাষায়, “সে একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতির নীতির কারণে সে আজ এই অবস্থানে পৌঁছেছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, মিলেই শুধু একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, তিনি ইসরায়েলেরও ঘনিষ্ঠ বন্ধু। আর সেই কারণেই আর্জেন্টিনার প্রতি তার আলাদা সমর্থন রয়েছে।

ইসরায়েল ও আর্জেন্টিনার বর্তমান কূটনৈতিক সম্পর্কও এই মন্তব্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, আর সেই প্রেক্ষাপটেই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানালেন নেতানিয়াহু।

বিশ্বকাপের শেষ আটের লড়াই যখন উত্তেজনার চূড়ায়, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যায় চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

আর্জেন্টিনাকেই বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চান নেতানিয়াহু

আপডেট সময় ০৫:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬