ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাগর থেকে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদের তথ্যমতে, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুটি শাহপরীরদ্বীপের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী জেলেদের বরাতে তিনি জানান, বিকেলে অন্তত ২০-৩০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ৫টি ট্রলার ও ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান সাজেদ আহমেদ। তবে এখনও নিখোঁজ জেলেদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, বিভিন্ন মাধ্যমে খবরটি জানা গেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অন্তত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের খোঁজ এখনও পাননি স্বজনরা। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মোট ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

সাগর থেকে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট সময় ১১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫