দিল্লিতে লালকেল্লার কাছে চাদনি চক মেট্রো স্টেশনের সামনে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে এবং আশপাশে ছড়িয়ে অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি একটি খুবই শক্তিশালী বিস্ফোরণ। প্রথমিক ধারণা করা হচ্ছে, এটি কোনো জঙ্গি সংগঠনের কার্যক্রম হতে পারে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে কমপক্ষে ১০টি অগ্নিনির্বাপন গাড়ি পাঠানো হয়েছে এবং পুলিশ এলাকা ঘিরে রেখেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ি-ঘর ও দোকানের জানালার কাঁচ ভেঙে গেছে এবং ঘরবাড়িও কেঁপে উঠেছে।
ঘটনার কয়েক ঘণ্টার আগে দিল্লির কাছে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
দিল্লিতে নিরাপত্তা বাড়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

